ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সী মালিক সমিতি’র নির্বাচনে সাজেদুর রহমান সুমন দোয়া ও সমর্থন চাই

ads
যশোরের বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সী মালিক সমিতি’র ত্রি-বার্ষিক নির্বাচনে সনি-রিপন পরিষদে সাংগঠনিক সম্পাদক পদে হরিণ মার্কায় নির্বাচনে অংশ নিয়েছেন মেসার্স এস,আর, সুমন ট্রান্সপোর্ট এজেন্সীর স্বত্বাধিকারী মোঃ সাজেদুর রহমান সুমন । এই উৎসব মূখর পরিবেশে নির্বাচনে সকল সদস্যদের কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন সাদা মনের মানুষ ও গরীবের বন্ধু নামে পরিচিত মোঃ সাজেদুর রহমান সুমন । 


আগামী (৬ মার্চ) শনিবার সারাদিন বেনাপোলে দুটি প্যানেলে এই ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। প্যানেল দুটি হলো, সনি-রিপন সমমনা পরিষদ ও রবি-আজিম ঐক্য পরিষদ। দুটি প্যানেল থেকে মোট ২২জন প্রার্থী এ নির্বাচনে অংশ নেবেন। ৬ মার্চ শনিবার সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত ২নং গোডাউনের সামনে অবস্থিত মালিক সমিতি’র নিজস্ব ভবনে এ নির্বাচনটি অনুষ্ঠিত হবে।


এদিকে নির্বাচনে অংশ নেওয়া সাংগঠনিক সম্পাদক পদে  সাজেদুর রহমান সুমন বলেন, হরিণ মার্কা নিয়ে এবার আমি নির্বাচনে অংশ নিয়েছি। সদস্যদের সুযোগ-সুবিধা নিয়ে সকল সময় তাদের পাশে থাকবো, তাদের জন্য কাজ করবো আমি। আমাকে ভোটে জয় করে আপনাদের সাথে কাজ করার সুযোগ করে দিন। এবং সকলে আমার জন্য দোয়া করবেন।
ads
ads
ads

Our Facebook Page